সর্বশেষ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

টিএফআই সেলে স্বরাষ্ট্রমন্ত্রীকেও আটকের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

র‍্যাব-১ কার্যালয়ের কথিত গোপন বন্দিশালা ‘টিএফআই সেল’-এ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে একটি কক্ষে আটকে রাখা হয়েছিল এবং পরে তাঁকে ভারতে নেওয়া হয়েছিল—প্রাথমিক তদন্তে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শাপলা চত্বর মামলা: অভিযোগ ট্রাইব্যুনালের আমলে, গ্রেপ্তারি পরোয়ানা জারি

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

শাপলা চত্বরের হত্যাকাণ্ড: আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। প্রসিকিউশনের দাবি, ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে মোট ৫৮ জন নিহত হয়েছেন।

সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ জমা দিয়েছে দুটি সংগঠন। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধেও অভিযোগ করেছে বাংলাদেশ আজাদি পার্টি। অভিযোগগুলোতে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন, গুম, হত্যা ও কথিত গণহত্যার ঘটনায় ভূমিকা তদন্তের দাবি জানানো হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মোজাফফর হোসেনকে

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। প্রসিকিউশন জানিয়েছে, তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে। তদন্তের স্বার্থে প্রয়োজন হলে অন্য অভিযুক্তদের সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদও করা হতে পারে।

জিয়াউর রহমান হত্যা মামলা: মোজাফফরকে ২৩ জুলাই হাজিরের নির্দেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আগামী ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ নির্দেশ দেন।